মনোনয়ন বাগাতে দলে দলে প্রার্থীরা ঢাকায়

বিন্দু তালুকদার
দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যায়ক্রমে শুরু হয়েছে। প্রথম দফা ছাতকে অনুষ্ঠিত হওয়ার পর আগামী ২৩ এপ্রিল সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলায় নির্বাচন।  ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ দফা নির্বাচনের প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের ন্যায় দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ করছেন ক্ষমতাসীন সরকারি দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।
স্থানীয় ভোটারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত ও তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে প্রার্থী বাছাই করার কথা থাকলেও আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ছুটছেন রাজধানী শহরে। দলীয় মনোনয়ন আদায়ে প্রাণপণ চেষ্টা করছেন সবাই। নৌকা প্রতীক পাওয়ার আশায় ধন্যা   দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় সংসদ সদস্য ও মনোনয়ন বোর্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে।
জেলার ৬টি এলাকার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা গত কয়েকদিন ধরে রাজধানী শহরে অবস্থান করছেন। অধিকাংশ চেয়ারম্যান প্রার্থী ঢাকা শহরের ফরিকাপুল এলাকার আবাসিক হোটেলে থেকে এই তদবির করে চলেছেন। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ঢাকায় অবস্থান করছেন বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ। আওয়ামী লীগ নেতারা হোটেলেই সভার কাজ শেষ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এক প্রার্থী জানিয়েছেন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাইয়ে দিতে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা মোটা অংকের অর্থ চাইছেন। চাহিদামত অর্থ প্রদান করলে মনোনয়ন পাওয়া যাবে বলে তাদেরকে জানাচ্ছেন। মনোনয়ন সংগ্রহে কেন্দ্রীয় কয়েকজন নেতাকে অর্থ দিতে হবে বলে জানিয়েছেন ওই নেতা।   
দলীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, ভাটিপাড়া ইউনিয়নের বাছাইকৃত দলীয় প্রার্থী শাহজাহান কাজী, রাজানগর ইউনিয়নের প্রার্থী সৌম্য চৌধুরী, চরনারচর ইউনিয়নের প্রার্থী পরিতোষ রায়, করিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, জগদল ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী যুবলীগ নেতা হুমায়ুন রশিদ লাভলু, বর্তমান চেয়ারম্যান আবদুস সালাম, তাড়ল ইউনিয়নে আহমদ চৌধুরী, আকিকুর রেজা পুলিশ, কুলঞ্জ ইউনিয়নে একরার হোসেন, মিলন মিয়া ও সুফি মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মোশারফ মিয়াসহ আরো অনেকেই ঢাকায় আছেন।
শালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, উপজেলার শালা ইউনিয়নের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস ছাত্তার মিয়া, বাহাড়া ইউনিয়নে দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নরেশ চন্দ্র চৌধুরী, হবিবপুর ইউপির প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিবেকানন্দ মজুমদার বকুল ও আটগাঁও ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আবুল কাশেম মিয়াসহ আরো অনেক নেতৃবৃন্দ ঢাকায় আছেন।
জামালগঞ্জের ৬টি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী হিসাবে ঢাকায় অবস্থান করছেন সদর ইউনিয়নের দলীয় প্রার্থী জামিল আহমদ জুয়েল, দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, ফেনারবাঁক ইউনিয়নের দলীয় প্রার্থী নুরু মিয়া, মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি করুনা সিন্ধু তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা সাধন তালুকদার, উপজেলা যুবলীগ নেতা আব্দুল লতিফ নাজেল। ভীমখালী ইউনিয়নের দলীয় প্রার্থী শাহ আখতার, মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, সাচনাবাজার ইউনিয়নের দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম শামীম, মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা সায়েম পাঠান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মকবুল হোসেন আফিন্দী, বেহেলী ইউনিয়নের দলীয় প্রার্থী মিহির রায় ও মনোনয়ন প্রত্যাশী অসিম চন্দ্র তালুকদার, ভজন তালুকার। এছাড়া আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম জিলানী আফিন্দী রাজু ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আবুল আজাদ।
তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী স্বপন কুমার দাস ও ইকবাল হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার ও সুনামগঞ্জ পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক দিপক তালুকদার, উত্তর শ্রীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খা ও মনোনয়ন প্রত্যাশী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মঞ্জুর খন্দকার, দক্ষিণ বড়দল ইউনিয়নে ইউনুছ আলী, সিদ্দিকুর রহমান, ফরিদ গাজী ও আব্দুস সাত্তার, উত্তর বড়দল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন ও মনোনয়ন প্রত্যাশী মাসুক মিয়া, বাদাঘাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান ও মনোনয়ন প্রত্যাশী আব্দুজ জহুর। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের সাথে আরো আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমানসহ আরো অনেকেই।
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকরুল ইসলাম চৌধুরী, সম্ভাব্য দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আকবর, সেলবরসে সাইদুর রহমান চৌধুরী, আলাউদ্দিন, দেনিয়ার হোসেন খান পাঠান, নুরুল হুদা মুকুল, বিকাশ রঞ্জন তালুকদার ও মানিক মিয়া, পাইকুরাটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফেরদৌসুর রহমান ও মোকাম্মেল হক ইকবাল, জয়শ্রী ইউনিয়নে অধ্যাপক সঞ্জয় রায় চৌধুরী, মোখলেছুর রহমান খোকন ও নূরে আলম সিদ্দিকি নুরু, সুখাইড় রাজাপুর উত্তরে প্রাক্তন ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সুখাইড় রাজাপুর দক্ষিণে বর্তমান চেয়ারম্যান মোকারম হোসেন, মনোনয়ন প্রত্যাশী নাদিম কবীর, আমানুর রাজা চৌধুরী। এছাড়া ঢাকায় আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মুরাদসহ আরো নেতৃবৃন্দ।
মধ্যনগর সদর ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী মোবারক হোসেন, দেবল কিরণ তালুকদার, পরিতোষ সরকার ও মাহবুর ফারুকী, চামরদানী ইউনিয়নে থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বর্তমান প্রভাকর তালুকদার পান্না, খসরুজ্জামান বাবলু, জাকের আহমদ মান্না ও আলমগীর হোসেন, বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নে শামীমুল কিবরিয়া শামীম, আকরাম উদ্দিন ও সাইদুর রহমান, বংশিকুন্ডা উত্তর ইউনিয়নে আবু সাইদ, জেলা যুবলীগের সদস্য আলী হোসেন পলাশ, আবু বক্করসহ আরো অনেক নেতৃবৃন্দ।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইমন বলেন,‘দলীয় মনোনয়ন পাইয়ে দেয়ার জন্য কেউ কাউকে অর্থ দিয়েছেন বা কেউ অর্থ আদায় করেছেন জানা গেলে আমি ওই প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়ায় স্বাক্ষর করব না। প্রয়োজনে এই বিষয়টি দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাবো।’