মনোয়ার বখ্ত নেকের স্মরণসভা

স্টাফ রিপোর্টার
মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম মনোয়ার বখ্ত নেকের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠনের আয়োজনে সোমবার সন্ধ্যায় পৌর মার্কেটে সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি শাহজাহান গাজীর সভাপতিত্বে ও সহ সভাপতি শফিউল ইসলাম শাহেদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোয়ার বখ্তের বড় ছেলে আসওয়াদ বখ্ত তালহা।
এছাড়া বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেলী  চৌহান ময়না, ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, সাংকৃতিক সম্পাদক শাহজাহান মিয়া, প্রকৌশলী মাইনুদ্দিন খন্দকার রাসেল, সদস্য আব্দুল ওয়াদুদ, খোকন মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান নেছার আহমদ প্রমুখ।
স্মরণসভায় বক্তরা বলেন,‘ মনোয়ার বখ্ত নেক ছিলেন একজন ভাল মানুষ। তিনি ছিলেন গরীবের বন্ধু। তিনি সাধ্যমত সাধারণ মানুষকে সহযোগিতা করতেন। তিনি অগ্নিদগ্ধ মানুষকে রক্ষা করতে গিয়ে নিজেই দগ্ধ হয়েছিলেন।’
এদিকে দুপুরে নতুন কোর্ট মসজিদে মনোয়ার বখ্ত নেকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।