স্টাফ রিপোর্টার
জেলার সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় ও সংগীত সন্ধ্যা উপভোগ করেছেন মন্ত্রী পরিষদ (সমন্বয় ও সংস্কার) বিভাগের সচিব এন এম জিয়াউল আলম। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাবেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ (সমন্বয় ও সংস্কার) বিভাগের সচিব এন এম জিয়াউল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হারুন অর রশীদ, বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম মহিউদ্দিন, র্যাব-৯ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, দৈনিক সুনামকণ্ঠ সস্পাদক বিজন সেন রায় প্রমুখ। পরে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।


