স্টাফ রিপোর্টার
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পুরাতন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ বুনিয়াদি প্রশিক্ষণে ১৩৯ জন শিক্ষক অংশ নেন। মঙ্গলবার সমাপনী দিনে প্রশিক্ষণার্থী শিক্ষদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মো.শাহরিয়ার, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক মো. হুমায়ূন কবির প্রমুখ।
তিনদিনের
প্রশিক্ষনে সুনামগঞ্জের পুলিশ সুপার মো.হারুন অর রশিদ, শিক্ষাবিদ দিলীপ কুমার মজুমদার, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হজরত আলী, জেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম পাটোয়ারি, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান প্রমূখ প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।
- মৌলভীবাজারের আত্মগোপনকারী ব্যবসায়ী সুনামগঞ্জ থেকে উদ্ধার
- জামালগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও


