ছাতক প্রতিনিধি
ছাতকসহ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর-মনতলা, মৌলভীবাজারের কামলপুরে মন্দিরে হামলা, মূর্তি ভাংচুর, সংখ্যালঘুদের বসতবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ সনাতন ধর্মাবলম্বিদের এক প্রতিবাদ সভা শুক্রবার রাতে শহরের গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল পালের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক রবিন্দ্র কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ পৌর শাখার সভাপতি মহন্ত রায়, প্যানেল মেয়র তাপস চৌধুরী, সাংবাদিক বিজয় রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মিলন কান্তি বড়–য়া, শিক্ষক পংকজ কুমার দাস, সনাতন ধর্মের বাবুল রায়, সমরজিৎ কর বাবুল, চম্পু দত্ত, ভাস্কর নাগ, দিলীপ কুমার দেবনাথ, শৈলেন দে, বাবুল চৌধুরী, শিমুল দত্ত ময়না, দুলন তরফদার, অজয় সরকার, সমরজিৎ দাস রিংকু, ললিত মোহন নাথ, সুজন দেবনাথ, নির্মল দেবনাথ, জুয়েল লাল রায়, বাবলু কর, সুব্রত চন্দ, দ্বিপায়ন দাস, চিত্ত রঞ্জন দাস, হিরেন্দ্র কুমার দাস, সাগর রায়, রাজু দাস, সুবল দাস প্রমুখ।
বক্তরা মন্দিরে হামলা, মূর্তি ভাংচুর, সংখ্যালঘুদের বসতবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।


