মন্দিরে হামলা প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন

ছাতক প্রতিনিধি
ছাতকসহ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর-মনতলা, মৌলভীবাজারের কামালপুরে মন্দিরে হামলা, মুর্তি ভাংচুর, সংখ্যালঘুদের বসতবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ছাত্র-যুব ঐক্য পরিষদ, লোকনাথ ভক্তবৃন্দ কল্যান পরিষদ, গীতা সংঘসহ সনাতন ধর্মালবম্বিদের এক মানববন্ধন ও প্রতিবাদ সভা সোমবার  বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়েছে। সভাশেষ একটি মৌন মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।