দোয়ারাবাজার ও ধর্মপাশা প্রতিনিধি
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারাদেশের মন্দির, মূর্তি, ঘরবাড়ি ভাংচুর ও সংখালঘুদের উপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মদনমোহন জিউ মন্দিরের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ দোয়ারাবাজার
শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গুরুদাস দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন সরকার তপুর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদজাপন কমিটির সভাপতি সুনাধন দে, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল সিকদার, সিনিয়র সহ-সভাপতি গোপিকা রঞ্জন চক্রবর্তী, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা মো.ছালিক মিয়া, মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, আব্বাস আলী, প্রেসক্লাব সভাপতি এমএ করিম লিলু, জাকির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তমাল কুমার সরকার, দোয়ারাবাজার বিদ্যাজননী যুব ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. তনয় চক্রবর্তী, ত্রিনয়নী যুব সংঘের সভাপতি নিটু দে, মংলারগাঁও পুজা কমিটির সভাপতি হরিধন দাস, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাস, আজমপুর পুজা কমিটির সাধারণ সম্পাদক অসিত দাস, মঙ্গলপুর মহামায় সৎসংঘ পুজা কমিটির সভাপতি রাজ মোহন সুত্রধর, বাপ্পা রায়, অর্জুন দে, হিমাংশু রায় হিমু, অনিক রায়, কালা দাস, ডা. বিপ্রেশ ব্যানার্জী, অনিক দেব, সেন্টু দে, তপন সুত্রধর, মিতুল চক্রবর্তী, বিপ্লব দেব প্রমুখ।
এদিকে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও হামলার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির সংলগ্ন সড়কে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মনীন্দ্র চন্দ্র তালুকদার, আহ্বায়ক সুধন চন্দ্র সিংহ, সদস্য সচিব চয়ন কান্তি দাস, হিন্দু মহাজোটের সভাপতি সুশীল সরকার, পুজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী মিঠু প্রমুখ।


