মমিনুল মউজদীন স্মৃতিবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক চেয়ারম্যান প্রয়াত কবি মমিনুল মউজদীনের নামে চালু হওয়া ‘মমিনুল মউজদীন স্মৃতিবৃত্তি পরীক্ষা ২০১৬’ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ পৌর শহরের সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির এক হাজার ৪৮জন শিক্ষার্থী অংশ নেয়। ২০১০ সাল থেকে ‘মমিনুল মউজদীন স্মৃতি সংসদ’ এই পরীক্ষার আয়োজন করে আসছে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, প্রবীণ আইনজীবী ও লেখক হোসেন তওফিক চৌধুরী, ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ    রেজা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক আলী হায়দার, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মমিনুল মউজদীন স্মৃতিবৃত্তি পরীক্ষার আহবায়ক নুরুল ইসলাম বজলু, মমিনুল মউজদীন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান গনিউল সালাদীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, আইনজীবী মিজানুর রহমান, সমাজকর্মী ঝুটন পুরকায়স্থ, মোমেন চৌধুরী, পৌর কাউন্সিল আহমদ নূর, শিক্ষক কাননবন্ধু রায়, সাংবাদিক শাহজাহান চৌধুরী, আইনজীবী কামাল হোসেন, মাওলানা এমদাদুল হক, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ, সাংবাদিক এ আর জুয়েল, সমাজকর্মী আশরাফুল ইসলাম বাবলু, নাট্যকর্মী প্রদীপ পাল, সামির পল্লব, রাজীব দেব প্রমুখ। পরীক্ষাগ্রহণে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষকেরা সার্বিক সহযোগিতা করেন।
আগামি ১৫ নভেম্বর প্রয়াত মমিনুল মউজদীনের নবম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।