আজ ৪ নভেম্বর ২০১৬ অবসরপ্রাপ্ত মরহুম মঞ্জুর আলীর ১২তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৪ সালের ৪ নভেম্বর সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি ছাত্রজীবনে অধ্যয়ন করেন বর্তমানে ১২৯ বছরের পুরনো গৌরবে সমুজ্জ্বল শিক্ষাপ্রতিষ্ঠান সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেট্টিক (ঝ.ঝ.ঈ) পাশ করেন। লেখাপড়া চলাকালীন তিনি
সরকারি চাকুরীতে (তহশীলদার পদে) যোগদান করেন। চাকুরী জীবনকালে নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি সুনামগঞ্জ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছিলেন ফুটবল দলের একজন সফল গোলাকিপার। তার প্রিয় দল ছিল আজাদী। সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন একজন কন্ঠশিল্পী। তিনি নসরুল সংগীত গাইতেন। মঞ্জুর আলীর কণ্ঠে ছিল বিখ্যাত ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীনের প্রভাব।
আজ তার ১২তম মৃত্যুবার্ষিকী পারিবারিক উদ্যোগে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
- সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি আমাদের সহোদরা (২)
- জেলা পরিষদ নির্বাচন রাজিয়া পারভেজের গণসংযোগ


