স্টাফ রিপোর্টার
পৌর মেয়র আয়ুব বখত জগলুলের পিতা মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম হোসেন বখ্ত’র আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌর মেয়র আয়ুব বখত জগলুলের বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পৌর মেয়র আয়ুব বখত জগলুলের মাতা নূরজাহান বখতের সুস্থতাও কামনা করা হয়।
মিলাদ মাহফিলে আওয়ামী লীগ নেতা অ্যাড আফতাব উদ্দিন, লেখক ও সাংবাদিক অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, আওয়ামীলীগ নেতা অ্যাড. আলী আমজাদ, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি শায়েখ মাও. সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি মাও. আব্দুল হক, হাফিজ আতাউর রহমান লস্কর, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শুকুর আলী, জুনেদ আহমদসহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন মাও. আব্দুস সাত্তার।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
- দ. সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটোরিক্সা বন্ধের দাবিতে মানববন্ধন
- ছাতকের জাতুয়ায় চক্ষু হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন


