Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে উপস্থিত রচনা লিখন, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির আয়োজনে তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হারুন অর রশীদ।
শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন কবি ও লেখক সুখেন্দু সেন, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শাহ আবু নাসের, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা সঞ্জাব আলী, আব্দুল খালেক।
উপস্থিত রচনা লিখন প্রতিযোগিতায় প্রথম জুবায়ের আহমদ, দ্বিতীয় রাত্রি দে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হিয়া দাস, দ্বিতীয় রোহান রায়, তৃতীয় শাহ ফাইজা তাসফি অর্ষ্য। ‘খ’ বিভাগে প্রথম উম্মে হানি জান্নাত, দ্বিতীয় অহনা জামান রোদেলা, তৃতীয় ঐশিকা দাস।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম মির্জা মাহিয়া তাসনিম প্রীতি, দ্বিতীয় রিদওয়ান আহমেদ, তৃতীয় অর্পিতা দেব। ‘খ’ বিভাগে প্রথম প্রমি তালুকদার মুন্নি, দ্বিতীয় জুবায়ের আহমদ।