স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্ববোধক গান, শুদ্ধ পঠন, সুন্দর লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে। সকল প্রতিযোগিতা পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
তিনটি গ্রুপে দেশাত্ববোধক গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক গ্রুপ ৩য় থেকে ৫ম শ্রেণি, খ গ্রুপ ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি এবং গ গ্রুপ সবার জন্য উন্মুক্ত। প্রতিযোগিদের ১২ ডিসেম্বর সোমবারের মধ্যে পাঠাগারে (বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা) নাম নিবন্ধন করতে হবে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা।
৩টি গ্রুপে শুদ্ধ পঠন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর বিকাল ৩টায়। ক গ্রুপ নার্সারি থেকে ৩য় শ্রেণি, খ গ্রুপ ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি এবং গ গ্রুপ সপ্তম থেকে ১০ শ্রেণি।
সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায়। ক গ্রুপ নার্সারি থেকে ২য় শ্রেণি, খ গ্রুপ ৩য় থেকে ৫ম শ্রেণি।
এছাড়াও ২টি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর বিকাল ৪টায়। ক গ্রুপ নার্সারি থেকে ২য় শ্রেণি বিষয় মন থেকে আঁকা এবং খ গ্রুপ ৩য় থেকে ৫ম শ্রেণি বিষয় আমাদের মুক্তিযুদ্ধ।
১৪ ডিসেম্বর বিকাল ৫টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে মহান বিজয় দিবসের আলোচনা ও বিজয়ী প্রতিযোগিদের পুরস্কৃত করা হবে।


