স্টাফ রিপোর্টার
‘মালিক-শ্রমিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।


