মহালয়া উপলক্ষে সংস্কৃত কলেজের নানা আয়োজন

স্টাফ রিপোর্টার
মহালয়া উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠানের আয়োজন করেছে সুনামগঞ্জ সংস্কৃত কলেজ। আগামী মঙ্গলবার শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর নাট মন্দিরে এ উপলক্ষে শ্রীশ্রী গীতা পাঠ, মা দুর্গার আগমনী সংগীত, দেশাত্ববোধক গান, গুণীজন ও রতœগর্ভা মা’ দের সম্মাননা এবং পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী হৃদয়ানন্দ মহারাজ লালন। অনুষ্ঠানে সভাপত্বি করবেন অ্যাড. স্বপন কুমার দাস রায়।