স্টাফ রিপোর্টার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি দুই দিনের সরকারী সফরে সুনামগঞ্জে আসছেন আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার। প্রতিমন্ত্রীর একান্ত সচিব এস.এম লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা
ও বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। এরপর সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে দিরাই উপজেলায় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এতিম ও অসহায় কিশোরীদের জীবনমান উন্নয়নের লক্ষে একাডেমিক এবং আবাসিক ভবন নির্মাণ কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।


