মহিলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় নবীনগর পাড়া শাখার সভাপতি দোলন তালুকদারের সভাপতিত্বে নবীনগর শাখার তৃণমূল নারী ও শিশুদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শিল্পী সরকার, সদস্য গৌরি দাশ, আতিফা ইসলাম সাথী, নবীনগর শাখার সাংগঠনিক সম্পাদক জয়লক্ষ্মী বর্মন, পাঠচক্রের তরুণী সদস্য পপি রানি পাল, তৃণা দে। প্রেস বিজ্ঞপ্তি