Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
মাংস ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

মাংস ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা

সদর উপজেলার পৌর এলাকার মাংস ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় গরুর মাংস বলে মহিষের মাংস বিক্রী, খাসি বলে ছাগী বা ভেড়ার মাংস, ষাড় বলে গাভী বা বকনা গরুর মাংস বিক্রী না করা, ওজনে কম না দেয়া, রোগাক্রান্ত কোন পশু জবাই না করা, বাটখারার স্থলে ডিজিটাল পরিমাপক যন্ত্র ব্যবহার করা, মাংস ও হাড় আনুপাতিক হারে বিক্রী করার ব্যাপারে আলোচকবৃন্দ মত প্রকাশ করেন।
আলোচনায় অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো.   
জাহাঙ্গীর আলম, জেলা  প্রাণী সম্পদ হাসপাতালের ভেটেরেনারি সার্জন ডা. এ কে এম লুৎফুজ্জামান, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক, মো. তাশহীজ, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ও সভাপতি মাংস ব্যবসায়ী সমিতি সুনামগঞ্জ।
সভাপতি মাংস ব্যবসায়ী সমিতি ডিজিটাল পরিমাপক যন্ত্র ব্যবহারে মাংস ব্যবসায়ীদের অনীহার কারণ সম্পর্কে বলেন, ওজনে কম দেয়ার জন্য নয় বরং ক্রেতাদের হাড় ছাড়া মাংস কেনার প্রবণতা এ জন্য দায়ী। তিনি ক্রেতাদেরকে  মাংস ও হাড় আনুপাতিক হারে ক্রয় করার জন্য অনুরোধ করেন। প্রেস বিজ্ঞপ্তি