পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বিজনেস প্ল্যান ২০১৫-২০১৬ এর অর্জন, শিক্ষণ ও পরিচালনাগত ঝুঁকি বিশ্লেষণ এবং বিজনেস প্ল্যান ২০১৬-২০১৭ পর্যালোচনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল ৫টায় ঢাকার মোহাম্মদপুরস্থ সুচনা কমিউনিটি সেন্টার মিলনায়তনে কর্মশালায় উপস্থিত ছিলেন, পদক্ষেপ এর সভাপতি এ.বি.এম সিদ্দীক,নিবার্হী পরিষদের সদস্যবৃন্দ, নির্বাহী পরিচালক ইকবাল আহাম্মদ, এডভাইজার (সাবেক সচিব) মো: শাহজাহান মজুমদার,মাইক্রো ফাইনান্স কর্মসুচির পরিচালক মো. সালেহ্ বিন সামস্, প্রোগ্রাম কো-অর্ডিনেটিং ডাইরেক্টর ও প্রোগ্রাম উইং ইনচার্জ, এন্টারপ্রাইজ উইং মো: আব্দুল কুদ্দুস মন্ডল, মাইক্রো ফাইনান্স কর্মসুচির উপ-পরিচালক সরদার শাহিদুল কবির,বিভিন্ন বিভাগের ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানগন।
কর্মশালার কার্যকরী সেশনে ক্ষুদ্রঋণ কর্মসুচির সামগ্রিক এবং প্যানেল ও জোন ভিত্তিক ২০১৫-২০১৬ এর অর্জন,শিক্ষণ ও পরিচালনাগত ঝুঁকি বিশ্লেষণ এবং বিজনেস প্ল্যান ২০১৬-২০১৭ পর্যালোচনা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন এবং অন্যান্য বিভাগ মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর বিজনেস প্ল্যানকে শতভাগ অর্জনে সব্বোর্চ সহযোগীতাকে সামনে রেখে তাদের বার্ষিক পরিকল্পনা ও অর্জন উপস্থাপন করে।
নির্ধারিত সেশন শেষে ক্লোজ-আপ ওয়ান এর শিল্পীদের পরিবেশনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানর অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি


