মাইক্রো শ্রমিকদের মধ্যে ঈদ বোনাস বিতরণ

স্টাফ রিপোর্টার
জেলা মাইক্রো চালক সমিতির উদ্যোগে ৪০০ জন মাইক্রো শ্রমিকদের মধ্যে ১২০০ টাকা করে ইদ বোনাস বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের জামাইপাড়া এলাকায় মাইক্রো চালক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি ও পৌর কাউন্সিলর আবাবিল নুর শ্রমিকদের হাতে এই নগদ অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত     ছিলেন, মাইক্রোচালক সমিতির উপদেষ্টা ময়না মিয়া, ইসলাম উদ্দিন, আনহার মিয়া, মাইক্রোচালক সমিতির সহ সভাপতি আফদাল মিয়া, সাধারণ সম্পাদক সেজাউল করিম, যুগ্ম সাধারণ  সম্পাদক ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রেজু মিয়া,  কোষাধ্যক্ষ জসিম উদ্দিন,  প্রচার সম্পাদক মো. দিনাজ মিয়া, দপ্তর সম্পাদক বিমল কান্তি দাশ, মাইক্রোচালক সমিতির সদস্য রিয়াজ উদ্দিন, মো. নুরে আলম প্রমুখ।