মাইজভান্ডারী ভক্তবৃন্দের ইফতার মাহফিল

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার শহরের ষোলঘর এলাকায় অ্যাড. আপ্তাব উদ্দিনের বাসায় খানকায় হজরত মাও. শাহ সুফী সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল হানাসী ওয়াল হোসাইনী আল মাইজমান্ডারীর ৫ম চন্দ্র বার্ষির্কী ওরশ শরীফ উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা ও ইফতার মাহফিলে মাইজভান্ডারী সুনামগঞ্জ জেলা শাখার   
সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন ও সাধারণ সম্পাদক খলিফায়ে শাহ ফজলুল রহমানসহ অনেক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ( প্রেস বিজ্ঞপ্তি)