মাও. আশরাফ ইয়াসিনকে ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন

যুব জমিয়ত বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি হাফিজ মাও. আশরাফ ইয়াসিনকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব ও জেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল শায়খ মাওলানা আব্দুল বছির। শনিবার বেলা ১১টায় হাফিজ মাও. আশরাফ ইয়াসিনের সন্ধান ও পরিবারের নিকট অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে যুব জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্টে (আলফাত স্কয়ার) শাখা সভাপতি হাফিজ মাওলানা হাম্মাদ আহমদের সভাপতিত্বে ও
সদস্য সচিব হাফিজ জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এই দাবি জানান।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাও. মুশতাক আহমদ গাজীনগরী, পৌর জমিয়তের সভাপতি মাও. মুহিবুর রহমান চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. রফিক আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা যুব জমিয়তের সভাপতি মাও. আখতরুজ্জামান। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, জেলা ছাত্র জমিয়তের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফিজ ত্বাহা হোসাইন।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি এম আব্দুল হাফিজ, প্রচার সম্পাদক ফরিদ উদ্দীন, সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ সুহাইল আহমদ ইয়াহইয়া, সিরাজুল ইসলাম, হাফিজ সোহরাব আহমদ, নুরুল আমীন, মাসউদ আহমদ, ইলিয়াস আহমদ, হাফিজ ইয়ামিন হোসাইন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি