মাও. নুরুল হক বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা জামে মসজিদের ইমাম মাও. নুরুল হককে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমামের সম্মানে ভূষিত করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গঠিত কমিটির মাধ্যমে ২০১৫-১৬ সালে সিলেট বিভাগীয় পর্যায়ে ইমাম সম্মেলনে অংশগ্রহনকারী ৩ জন শ্রেষ্ঠ ইমামের তালিকা প্রকাশ করা হয়। ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডের বিবেচনায় শ্রেষ্ঠত্বের জন্য ৩ জন ইমামকে এ সম্মানে ভূষিত করা হয়। এর মধ্যে ছাতক উপজেলা জামে মসজিদের ইমাম মাও. নুরুল হক অন্যতম। এর আগে মাও. নুরুল হক ছাতক উপজেলা ও সুনামগঞ্জ জেলা পর্যায়েও ইমাম হিসেবে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন।