স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম মরহুম মাও. হারুনুর রশিদ স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের পূর্ববাজার জামে মসজিদে এই দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ ওভারসীজ সার্ভিসেসের কাজী শফিক হজ্ব গ্র“প।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৌদি আরবের মক্কাতুল মোকাররমার তাহফিজুল হারাম শরীফের উস্তাদ আলহাজ্ব হাফিজ দোস্ত মোহাম্মদ শেখ।
মাও. আলী নুরের সভাপতিত্বে এবং বাংলাদেশ ওভারসীজ সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মাও. কাজী শফিকুল ইসলামের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন কাজী মাও.শাহেদ আলী, মাও. জয়নাল আবেদীন,
মাও. আবু তাহের মোহাম্মদ খালিদ, হাফিজ হারুনুর রশিদ, মাও. তাজুল ইসলাম, মাও. মোবালিগ হোসেন, মাও. মোহাম্মদ সোলায়মান, ব্যবসায়ী কামাল হোসেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য এনামুল হক এনাম ও মো. নুরে আলম প্রমুখ।
বক্তারা বলেন, ‘মাও. হারুনুর রশিদ ছিলেন সিলেট বিভাগের একজন বিশিষ্ট আলেম। একজন আলেম লোকান্তরিত হওয়ায় ইসলামী সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। হারুনুর রশিদ ছিলেন একজন ধর্মীয় আদর্শে স্বচ্ছ ও সঠিক পথে চলার দিক নির্দেশক।’ সভা শেষে মরহুম মাও. হারুনুর রশিদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত পেশ করেন মক্কাতুল মোকাররমার তাহফিজুল হারাম শরীফের উস্তাদ আলহাজ্ব হাফিজ দোস্ত মোহাম্মদ শেখ।
- সিলেট আ.লীগের গণসংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী বাংলাদেশে এখনো প্রায় ৩ কোটি লোক গরিব
- যুবলীগের চেয়ারম্যানের সাথে দেখা করলেন জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ

