বাদাঘাট সংবাদদাতা
তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় মদ খেয়ে মাতলামি করার দায়ে লিলু মিয়া (৩৬)। এক যুবককে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত লিলু মিয়া উপজেলার সীমান্ত এলাকা লাউড়েরগড় গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার ভোরে লাউড়েরগড় শাহ্ আরেফীন মোকাম এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মদ খেয়ে মাতলামি করছিল লিলু মিয়া। এসময় বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই একেএম জালাল উদ্দিন তাকে আটক করেন। পরে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করলে আদালত লিলুকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাহিরপুর থানার ওসি মো. শহিদুল্লাহ্ বলেন,‘ দন্ডপ্রাপ্ত লিলুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
- আমারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান
- ফিল্ম সোসাইটির ‘আল-বদর’ প্রদর্শিত


