স্টাফ রিপোর্টার
মদ খেয়ে মাতলামী করার অপরাধে আবুল কাশেম (৩৫) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। রবিবার সন্ধ্যায় মদ খেয়ে মাতলামী করছিল আবুল কাশেম। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করলে আদালত তাকে এই কারাদণ্ড প্রদান করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মো. শহিদুল্লাহ।
- ছাতককে বিশেষ ইন্ড্রাষ্ট্রিয়াল জোন হিসেবে পরিনত করা হবে আব্দুল মাতলুব আহমাদ
- ছাত্র ইউনিয়নের সন্ত্রাস বিরোধী রাজু দিবস পালন


