Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচ

স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের পুলিশ লাইন মাঠে এই ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ভলিবল ম্যাচে অংশ নেয় জেলা পুলিশ দল বনাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বনিক, মাদকদ্রব্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার নিউটন দাস, সাংবাদিক লতিফুর রহমান রাজু। খেলা পরিচালনা করেন টিআই মো. সামছুল আলম। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় অতিথিদের।
মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সহযোগিতা করে সুনামগঞ্জ জেলা পুলিশ।