মানবাধিকার কাউন্সিলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দিরাইয়ে বহুল আলোচিত স্কুলছাত্রী সুমাইয়া আক্তার মুন্নী হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং মুন্নীর খুনী বখাটে ইয়াহিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাদিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখা।  মঙ্গলবার সকাল ১১ টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে ও শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির প্রাঙ্গণে মানববন্ধন চলাকালে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কামাল হোসনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, সিনিয়র আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, অ্যাড. রফিকুল আলম, অ্যাড. মাশুক আলম, অ্যাড. নুরুর রহমান, অ্যাড. নেছার আলম, অ্যাড. গোলাম মস্তফা, অ্যাড. আবুল মাজাদ চৌধুরী, অ্যাড. কাওছার আলী, অ্যাড. জিয়াউল ইসলাম, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. বশির উদ্দিন, অ্যাড. বিশ^াজৎ চক্রবতী, অ্যাড. শাসছুর রহমান, অ্যাড. মো. মানিক, অ্যাড. আব্দুল হামিদ, অ্যাড. আনিসুজ্জামান শামীম, অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. মাসুক আহমদ, অ্যাড. মামুনুর রশীদ কয়েছ, অ্যাড. বদর উদ্দিন, অ্যাড. আব্দুল মজিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মেধাবী শিক্ষার্থী মুন্নী হত্যাকারী বখাটে ইয়াহিয়াকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ১৬ ডিসেম্বর রাত ৮ টায় জেলার দিরাই উপজেলা সদরের মাদানী মহল্লায় ঘরে ঢুকে স্কুলছাত্রী সুমাইয়া আক্তার মুন্নীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইয়াহিয়া। গুরুতর আহত মুন্নীকে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। সোমবার সন্ধ্যায় খুনী ইয়াহিয়া সর্দার ও তার বন্ধু তানভির আহমদ চৌধুরীকে আসামী করে মামলা দায়ের করেন মুন্নীর মা রাহেলা বেগম। মামলা দায়েরের পর পরই তানভিরকে গ্রেপ্তার করে পুলিশ।