মানবাধিকার দিবস পালন

স্টাফ রিপোর্টার
মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকার’র উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন
নবীসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মানবাধিকার সংগঠনের সদস্যবৃন্দ।