মানবিক সহায়তা কর্মসূচি আরো প্রসারিত করব-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম একটি হাওর এলাকা। গত ৩১ মার্চে আপনার নির্দেশনার আলোকে আমার জেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রস্তুত করে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে আমরা ২৯ হাজার ২শত ৬৯টি পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি। আমাদের হাতে আরো ৪১ হাজার ৪শত জনের তালিকা রয়েছে। প্রত্যেকের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেয়ার কাজ আমরা করছি। এর পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৯১ হাজার ৫শত ৯০টি পরিবারের কাছে ১০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩০ কেজি চাল সহায়তা প্রদান করা হচ্ছে। ভিজিডি কর্মসূচির আওতায় ২৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা নিয়মিত ভাবে চালু আছে। এর পাশাপাশি ওএমএস, ভিডিজি এবং টিসিবি’র ১৪জন ডিলার বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রি চালু রেখেছে।
তিনি বলেন, আমরা আপনার নির্দেশনার আলোকে এ জেলার যারা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে বা ক্ষুদ নৃ গোষ্ঠী, বাস, ট্রাক শ্রমিক যারা রয়েছে তাদেরকে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি, মেয়র, উপজেলা পরিষদ দেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। পাশপাশি মাননীয় মন্ত্রী, সংসদ সদস্যদের সাথে সমন্বয় করে ত্রাণ কাজ অব্যাহত রেখেছি। আজ আপনার নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে মানবিক সহায়তা কর্মসূচি আরো প্রসারিত করব।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জে করোনা আক্রান্ত পাওয়া গেছে কি না জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, এখন পর্যন্ত ২৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল এখনো জানা যায়নি।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও প্রধানমন্ত্রীর কার‌্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। জেলা প্রশাসকের সম্মেনে কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সঞ্চালনায় এসময় দিরাই শালা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সেনাবাহিনীর লে. কর্ণেল মাহমু্ব হাসান; পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।