মানব কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী

দ.সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় ঈদ পুনর্মিলনী করেছে মানবকল্যাণ সংস্থা। সোমবার বিকাল ৪টায় পাগলা মধ্যবাজারে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ময়না মিয়া।
সংগঠনের প্রচার সম্পাদক ও গণমাধ্যমকর্মী ইয়াক্বু শাহরিয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. মুজিবুর রহমান, শাহ আলম, কোষাধ্যক্ষ আখলুছ আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ক্রীড়া সম্পাদক জামিউল ইসলাম তুরান, সহ-ক্রীড়া সম্পাদক ইসলামুল হক জয়েন ও সহ-প্রচার সম্পাদক ও গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আবদুল কাইয়ুম, আনফর খান, জানে আলম ও গণমাধ্যমকর্মী আলাল হোসেন প্রমুখ।