মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

পূবালী ব্যাংক লি. সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলার সকল ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাদের অংশগ্রহণে ‘লিড ব্যাংক পদ্ধতিতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের হাজিপাড়া একটি গেস্ট হাউজের কনভেশন সেন্টারে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বাংলাদেশ ফাইনান্সিয়াল  
ইন্টেলিজেন্স ইউনিটের উপ মহাব্যবস্থাপক হাবিবুর রহমান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক প্রধান কার্যালয়ের পরিপালন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপন নিতীশ কুমার রায়।
কর্মশালায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান ও উপ মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী। দিনব্যাপী কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)