মতিয়ার চৌধুরী, লন্ডন
ব্রিটেনে রবিবার সন্ধ্যে ৭টা পর্যন্ত করোনাভাইরাসে ২৮১ জনের মৃত্যু হয়েছে। যা গতকাল পর্যন্ত ছিলো ২৩৩ জনে। আজ নতুন করে ৪৮ জনের মৃত্যু খবর নিশ্চিত করেছে এনএইচএস। গতকাল সারাদেশে ৫৬টি নতুন মৃত্যুর রেকর্ড করা হয়েছিল। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিলো। এদিকে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৬৮৩জন। ওয়েলসে আরও সাত জন করোনভাইরাস রোগীর মৃত্যু হয়েছে । এই রোগে নিহত ওয়েলসের সংখ্যা ১২-তে পৌঁছেছে । গতকাল স্বাস্থ্য কর্মকর্তারা জানান , এই রোগে আক্রান্ত হওয়ার পরে একজন ৪১ বছর বয়সী মারা গেছেন, এবং যুক্তরাজ্যের কনিষ্ঠতম ব্যক্তি এর শিকার। চব্বিশ ঘন্টার মধ্যে গতকাল সারাদেশে ৫৬ টি নতুন মৃত্যুর রেকর্ড করা হয়েছিল। এদিকে করোনভাইরাসের ঝুঁকিতে থাকা যুক্তরাজ্যের দেড় মিলিয়ন লোককে তাদের ঘরে থাকতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন ।


