Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
মানুষের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে নেমেছি: মঈন খান – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

মানুষের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে নেমেছি: মঈন খান

সু.খবর ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করছে। অতীতে তারা বাকশাল কায়েম করেছিল। এখনো দেশের মানুষ পরাধীন রয়েছে। মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলনে নেমেছি। স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের মানুষ তাতে অংশ নিয়েছেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এবার আওয়ামী দুঃশাসনের পরিসমাপ্তি হবে।
বৃহস্পতিবার বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় গণসমাবেশের স্থল পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সিলেটকে লাকি সেভেন উল্লেখ করে ড. মঈন খান বলেন, আমরা ইতোমধ্যে ৬টি সমাবেশ করেছি। এতে দেশের মানুষ অংশ নিয়েছেন। কিন্তু শাহজালালের মাটিতে আমরা আগে সমাবেশ না করে ৭ম সমাবেশ করেছি। কারণ এই মাটি পবিত্র। ইনশাহ আল্লাহ এই পবিত্র মাটিতে সমাবেশ সফল হবে। জনগণ এ সরকারকে বার্তা দেবে গণতন্ত্র ব্যতিরেকে বাংলাদেশ চলতে পারে না।
এ সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : সমকাল