মামলায় মেয়রকে জড়ানোর প্রতিবাদে পৌর পরিষদের স্মারকলিপি প্রদান

দিরাই প্রতিনিধি
দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়াকে ষড়যন্ত্রমূলভাবে মামলায় জড়ানোর প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে পৌর পরিষদ। সোমবার সকালে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেলে এর কাছে স্মারকলিপি প্রদান করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়। এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর মিয়াধন মিয়া, এবিএম মাসুম প্রদীপ, নিবেশ রায়, মফিজুর রহমান তালুকদার জুয়েল, সুব্রত চৌধুরী, পঙ্কজ পুরকায়স্থ, সুয়েল চৌধুরী, সবুজ মিয়া, সংরক্ষিত নারী কাউন্সিলর খোশনামা বেগম, হেলেনা বেগম, পৌরসভার প্রধান সহকারী মহিবুর রহমান, কর নির্ধারক দেলোয়ার হোসেন, আশীষ রায়, প্রকৌশলী আশিষ রঞ্জন দাস প্রমুখ।