জগন্নাথপুর অফিস
মামার বাড়ি থেকে ফেরার পথে দুই শিশু সড়ক দুর্ঘটনার গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের কলকলিয়া ইউনিয়নের খাশিলা অর্জন মার্কেটের
নিকটবর্তী স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সড়ক দিয়ে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস উল্লেখিত স্থানে দুই শিশুকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আহত হয় শিশু পারভিন বেগম (১২) ও তার ছোট বোন ফারমিদা বেগম (৫)। তারা ছাতক থানার ঝিগলি গ্রামের মুনুর মিয়ার কন্যা। আহতদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই মোস্তফা জানান, সড়ক দুর্ঘটনার আহত দুই বোন উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে তাদের মামার বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল সকালে তাদের মামার বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। চিকিৎসার জন্য তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
- শহর থেকে ৪টি ট্রাক্টর আটক
- শাল্লায় জয়া সেনের প্রচারণায় আহম্মদ হোসেন- জাতে মাতাল তালে ঠিক এর নাম আওয়ামী লীগ


