মার্কেন্টাইল কোপারেটিভ ব্যাংকের গ্রাহক সমাবেশ

স্টাফ রিপোর্টার
ঢাকা মার্কেন্টাইল কোপারেটিভ ব্যাংক লি.’এর সুনামগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় ব্যাংকের সুনামগঞ্জ শাখা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিপূল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক নৃপেশ রঞ্জন তালুকদার নানু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ব্যাংকের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা গ্রুপ ক্যাপ্টেন অব. আবু জাফর চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পাইলট অফিসার সৈয়দ মোকাররম আলী। ব্যাংকের আগামী দিনের কর্মকৌশল ও গ্রাহকদের অভাব অভিযোগ নিয়ে আলোচনা করা হয়।