মালয়েশিয়ার কারাগারে বন্দি বাংলাদেশিদের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

শেখ কবির আহমেদ, মালয়েশিয়া
মালয়েশিয়ায় কারাগারে বন্দিদের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। ক্যাম্পগুলোতে প্রায়ই বাংলাদেশিদের ওপর নির্যাতন করা হয়। এ নির্যাতন শুধু বাংলাদেশিদের বেলায় এমনকি কেউ কেউ ক্যাম্পেও মারা যান। দীর্ঘদিন জেলে বা ক্যাম্পে থাকলেও বন্দিরা অর্থ সংকটের কারণে দেশে ফেরা তো দূরের কথা আইনি লড়াইও চালাতে পারছেন না অনেকে। এসব বন্দিকে মুক্ত করতে বাংলাদেশ দূতাবাস তৎপর নয় বলে আভিযোগ উঠেছে।  বিদেশি কারাগারে এভাবে বিপুল সংখ্যক নাগরিকের বন্দি থাকা কোনো দেশের জন্য সম্মানজনক নয় বলছেন প্রবাসীরা। মানবাধিকার কমিশন মনে করে, জীবিকার তাগিদে অবৈধ অভিবাসী হলে সে দায় শুধু ব্যক্তির নয় রাষ্ট্রের ও। প্রবাসীরা বলছেন, সরকার প্রধান বারবার বলে আসছেন প্রবাসীদের কারনেই আজ দেশের অর্থনীতির চাকা সচল। প্রবাসীরা দেশের সোনার ছেলে। জনগনের টাকায় দূতাবাসের কর্তারা আরাম আয়েশ করছেন। কিন্তু প্রবাসীদের কল্যাণে আশানুরুপ সেবা দিতে তারা ব্যর্থ ।  তাদের ব্যর্থতার কারণেই বছরের পর বছর বিদেশের কারাগারে প্রবসীরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন।
এ দিকে অবৈধ অভিবাসীদের ধরতে ইমিগ্রেশন বিভাগসহ অন্যান্য বিভাগের প্রতিদিনের চিরুনি অভিযানে এ পর্যন্ত কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।তবে ইমিগ্রেশন বিভাগের একটি সূত্র জানিয়েছে, সিমুনিয়া, লেঙ্গিং, লাঙ্গ, জুরুত, তানাহ মেরায়, মাচাপ উম্বু, পেকা নানাস, আজিল, কেএলআইএ সেপাং ডিপো, ব্লান্তিক, বুকিত জলিল ও পুত্রজায়ায় সাম্প্রতিক সময়ে আটককৃত বাংলাদেশির সংখ্যা ১০ হাজারের বেশি হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের উপ-সহকারী পরিচালক জোসামি মাস্তান বলেন, বিভিন্ন কারাগার ও ক্যাম্পে যারা আটক আছেন, তাদের বেশির ভাগই অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ কিংবা অবৈধভাবে থাকার কারণে গ্রেফতার হয়েছেন। আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন, ১৯৫৯-এর ধারা ৬(১) সি/১৫ (১) সি এবং পাসপোর্ট আইন, ১৯৬৬-এর ১২(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
খোজ নিয়ে জানা গেছে, অবৈধ পথে বিদেশে যাওয়ার প্রবণতায় মৃত্যু হচ্ছে অহরহ, কেউ ধরা পড়ছেন নিরাপত্তা বাহিনীর হাতে, কেউ বা প্রতারকদের হাতে জিম্মি হচ্ছেন। সহায় সম্বল বেঁচে টাকা দেয়ার পর মুক্তি মিলছে কারো।
এদিকে হাই কমিশনের শ্রম শাখার প্রথম সচিব শাহিদা সুলতানার সঙ্গে ১৯ এপ্রিল মঙ্গলবার টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,, বন্দী শিবিরে যারা আটক রয়েছেন তাদেরকে দ্রুত দেশে পাঠানোর সবরকম ব্যবস্থা নেয়া হচ্ছে। এর মধ্যে দূতাবাসের শ্রম শাখার সচিবরা প্রত্যেকটি বন্দী শিবির পরিদর্শন করে বাংলাদেশিদের নাগরিকত্ব যাচাই এবং শনাক্ত করে পর্যায়ক্রমে তাদের দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এক প্রশ্নের জবাবে শাহিদা বলেন, জেল পরিদর্শনে গিয়ে বন্দিদের অভিযোগ শুনে কারা কর্তৃপক্কের সাথে আলোচনা হয়েছে খাবার মান উন্নত করার। প্রত্যেকটি ক্যাম্পে বলা হয়েছে কতজন বাংলাদেশি গ্রেফতার হচ্ছে তাদের তালিকা দ্রুত মিশনে পাঠানোর। কিন্তু অনেক সময় দেখাগেছে একটি ক্যাম্প থেকে তালিকা দিতে এক থেকে দুই সপ্তাহ বিলম্ব হওয়ায় দূতাবাস থেকে ট্রাভেল পাস ই¯্যু করতে সমস্যাহয়। আবার দেখা গেছে ক্যাম্প থেকে লিষ্ট পাঠানো হয়েছে ঠিক  কিন্তু ব্যক্তির ফরম নেই । আবার ক্যাম্পে যোগাযোগ করে নিয়ে আসতে হয়। তার পরও আমরা প্রাণপন চেষ্টা করছি যত দ্রুত বন্দিদের দেশে পাঠানোর।