শেখ কবির আহমেদ মালয়েশিয়া
মালয়েশিয়ায় ফুলেল শুভেচ্ছায় শিক্ত মুহিবুর রহমান মানিক এমপি। বুধবার রাতে কুয়ালালামপুর বুকিতবিনতাং হোটেল আলিফায় এমপি মানিককে ফুলেল শুভেচ্ছা জানাতে মালয়েশিয়া ছাত্রলীগের উদ্যোগে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্টানের। মালয়েশিয়া যুবলীগের আহবায়ক তাজকির আহমেদের সভাপতিত্বে ও ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এস এম রাসেল শিকদারের অনষ্টান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সংবর্ধিত অতিথি সুনামগন্জের ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্তি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠণিক সম্পাদক বদিউল আলম।
অনুষ্টানে প্রধান অতিথি এমপি মুহিবুর রহমান মানিক তার বক্তব্য বলেন, ‘দীর্ঘ ৪৫ বছর পর হলেও জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তাই যুদ্ধাপরাধীর বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জাতি কৃতজ্ঞ।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় দুটি রাজনৈতিক অর্জন হলো বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার, যা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না।’
মানিক বলেন, ‘বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেননি। তিনি ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধকালে হত্যা, নারীধর্ষণ, অগ্নিসংযোগ লুণ্ঠন, এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের ক্ষমা নেই।’ বিএনপি যুদ্ধাপরাধীদের হাতে যে জাতীয় পতাকা তুলে দিয়েছিল আওয়ামী লীগ তা মুক্ত করেছে বলেও মন্তব্য্য করেন মুহিবুর রহমান মানিক। অনুষ্টানে আরোও উপস্তিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী আইনজীবি পরিষদের কোষাধ্যক্ক্য এ্যাডভোকেট আশিকুর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সোনাহর আলী, সহ সভাপতি মাশুক আহমেদ,মালয়েশিয়া ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ওয়াসিম ওয়াজেদ, নজরুল ইসলাম রাসেল,সৈয়দ মো: মিনহাজ, শাহিন পাটোয়ারি, তরিকুল ইসলাম চৌধুরী, মোফাজ্জল খান মাসুম,আহসানুল হক তানভীর,্এস এম রাসেল শিকদার, আজমল আলী, বদরুল ইসলাম, ফয়সল আহমেদ প্রমূখ।
- মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর শহরে মুক্তিযোদ্ধাদের মিছিল-সমাবেশ
- ‘যারা পাস করতে পারেনি তারা যেন হতাশ না হয়’


