শেখ কবির আহমেদ, মালয়েশিয়া
জাতীর উন্নয়নের মূল চাবিকাঠি’ শীর্ষক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে এ প্রতিযোগিতা। বিশ্বের ৬৯টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে হিফজ ও ক্বিরাত বিভাগে হচ্ছে এ প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছেন বাংলাদেশের কারি তাওহিদ বিন আলি লাহোরি এবং কারি শামসুন্নাহার সিদ্দিকা।
কুরআন প্রতিযোগিতার ৫৮তম আসরে বিভিন্নে দেশের কূটনীতিকদের অংশগ্রহণে গত সোমবার এ অনুষ্ঠান উদ্বোধন করেন মালয়েশিয়ার রাজা আবদুল হালিম মোয়াজ্জাম শাহ। মালয়েশিয়ার ‘আওকাফ ও ইসলামিক অ্যাফেয়ার্স’ মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করে।
নারী ও পুরুষদের আলাদা আলাদা অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পুরুষ গ্রুপে প্রতিনিধিত্ব করছেন কারি তাওহিদ বিন আলি লাহোরি এবং নারী গ্রুপে প্রতিনিধিত্ব করছেন কারি শামসুন্নাহার সিদ্দিকা। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর দ্বীনি দাওয়া এবং সংস্কৃতি বিভাগ কর্তৃক প্রতিযোগিতায় তারা নির্বাচিত হন।
গত ২ মে থেকে শুরু হয়েছে এ প্রতিযোগিতা। যা চলবে আগামী ৭ মে পর্যন্ত। এ প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছেন, মিসর, সৌদি আরব, কাতার, লেবানন, জর্ডান, ইন্দোনেশিয়াসহ মালয়েশিয়ার বিখ্যাত কারিগণ। আগামী ৮ মে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।
কারি তাওহিদ বিন আলি লাহোরি এবং কারি শামসুন্নাহার সিদ্দিকার জন্য রইলো মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের পক্ষ থেকে শুভ কামনা।
- ‘পুলিশ’, ‘সাংবাদিক’, আইনজীবী’ স্টিকার লাগালে ব্যবস্থা
- মুক্তচিন্তার বুদ্ধিজীবী ও তরুণ ব্লগারদের হত্যার পেছনে জামাত ও পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মুল কমিটি


