মালয়েশিয়ায় হাজার শ্রমিকের ভীড়ে চলছে এমআরপির ফিঙ্গারিং

শেখ কবির আহমেদ, মালয়েশিয়া
মালয়েশিয়ায় হাজার শ্রমিকের ভীড়ে চলছে এমআরপির ফিঙ্গারিং। প্রবাসীদের বারবার তাগিদ দিয়ে আসলেও শেষ মূহুর্তে হাজার হাজার আবেদন কারিরা উপচে পড়া ভীড়ের মধ্যে তাদের আবেদন জমা দিচ্ছেন। প্রতিদিন দূতাবাসের কর্তারা সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করে যাচ্ছেন। সরেজমিনে শ্রমিকরা দীর্ঘ লাইনে দাড়িয়ে পাসপোর্টের আবেদন জমা দিতে দেখা গেছে। শ্রমিকদের একটাই কথা দীর্ঘ লাইনে থেকেও পাসপোর্ট করতে হবে।
এদিকে মালয়েশিয়ায় অবস্থানরতদের হাতে পাসপোর্ট পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়। এখনও যথেষ্ট সময় সুযোগ আছে। এমআরপি সহজেই সম্পন্ন করা সম্ভব হবে।’ একইসঙ্গে পুরনো পাসপোর্টধারী প্রবাসীদের সতর্ক করে ফার্ষ্টসেকেটোরি এসকে শাহীন বলেন, এমআরপি না করলে এসব প্রবাসীর মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থান করার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।
ফার্ষ্টসেক্রেটারি এসকে শাহীন জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রায় ১হাজার থেকে ১৫শ জনের এমআরপির ফিঙ্গারিং হচ্ছে।
এদিকে এমআরপি করতে দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট পাওয়ার  কথা থাকলেও অনেক প্রবাসী তিন-চার মাসেও ডেলিভারি পায়নি এমন ভোগান্তির কথা জানালেন আবেদনকারিরা।
এবিষয়ে ফার্ষ্টসেক্রেটারি এসকে শাহীন জানান, মূলত ঢাকার এমআরপি কার্যালয় থেকে দেরিতে ডেলিভারি হওয়ার কারণেও এসব ক্ষেত্রে প্রবাসীদের কিছুটা ভোগান্তি হচ্ছে। জন্মনিবন্ধন জটিলতা এবং পাসপোর্টধারী স্থানীয় ঠিকানায় নানা রকম ত্রুটির জন্য ডেমোগ্রাফি ও ইফিক্সসংক্রান্ত  আবেদনের সংশোধন প্রক্রিয়া চলছে। তবে খুব দ্রুত এসব সমস্যার সমাধান হবে। এ দিকে মালয়েশিয়া সরকার গত ১৫ ফেব্রুয়ারি থেকে তিন মাসব্যাপী একটি প্রকল্প চালু করেছে।
বাংলাদেশের প্রায় তিন লাখসহ অন্যান্য দেশের ২০ লক্ষাধিক শ্রমিক মালয়েশিয়ায় আছেন যাদের বৈধভাবে কাজের কেনো অধিকার নেই। এ অবৈধদের বৈধ করতে বাংলাদেশসহ ১৫টি সোর্স কান্ট্রিকে ১টি গ্রুপে এবং ইন্দোনেশিয়া-মিয়ানমারকে আলাদা করতে রেজিস্ট্রেশনের জন্য মোট ৫টি কোম্পানিকে দায়িত্ব দিয়েছে সরকার।
মালয়েশিয়ান রি-হিয়ারিং প্রকল্পের তথ্য অনুযায়ী বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধনের জন্য ২টি সেক্টরে ভাগ করেছে, একটি এমপ্লয়মেন্ট তথা শ্রমিকদের অন্যটা টুরিস্ট/সোশ্যাল ভিজিট। এ প্রকল্পকে সামনে রেখেই অবৈধ শ্রমিকরা পাসপোর্ট করতে হাই কমিশনে আসছেন।