মাসতুরা মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মাসতুরা মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে কৃমিমুক্ত বাংলাদেশ গড়া কর্মসূচির আওতায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রণ  সপ্তাহের উদ্ধোধন করা হয়।
কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গৌতম রায়, শিশু বিশেষজ্ঞ ডা.এনামুল হক, সহকারী স্বাস্থ্য পরিদশর্ক জাকির হোসেন, সদর ইন্সপেক্টর মুমিনুল হক, অ্যাড. মোহাম্মদ আব্দুর রইছ,স্বাস্থ্য সহকারী শাকিলা সুলতানা, সি.এইচ.সি.পি. মাহবুব আলম রাজন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের।
বক্তারা বলেন, দূষিত পানি, দূষিত খাবার, নোংরা ও অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে বেশির ভাগ কৃমির ডিম দেহে প্রবেশ করে। কৃমির আক্রমণে শিশুদের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, রক্তস্বল্পতা, মানসিক বৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে। কৃমি মানুষের শরীরের ভেতরে বাস করে পুষ্টি উপাদান শোষণ করে। কৃমি থেকে রক্ষা পেতে হাতের নখ সব সময় ছোট ও খাবার ঢেকে রাখতে হবে। খাওয়ার আগে-পরে ও প্রসাব-পায়খানার পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। এসময় উপস্থিত ছিলেন মাসতুরা মবশ্বির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র শীল, সহকারী শিক্ষিকা স্মৃতি শ্যাম পুরকায়স্থ, মতিয়া চৌধুরী, এলাকার মুরব্বি মুক্তাদির মিয়া।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সকল শিক্ষাথীদের একটা করে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।
উল্লেখ্য, প্রতিবছর ২ থেকে ৭ এপ্রিল ও অক্টোবরে সপ্তাহব্যাপী ৫ থেকে ১২ বছর বয়সী সকল শিশুকে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।