হাফিজ আতাউর রহমান লস্কর
ফাযায়েলে রমজান
আল্লাহতা’লা এরশাদ করেন হে মুমিনগণ! তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা মুত্তাকীম (পরহেজগার) হতে পারÑআল কুরআন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখে আল্লাহপাক তাঁর পিছনের সকল গোনাহ ক্ষমা করে দেনÑবুখারী শরীফ। রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো এরশাদ করেন, যখন রমজান আসে, তখন বেহেশতের আটটি দরজা খুলে দেয়া হয় ও দোজখের সাতটি দরজা বন্ধ করে দেয়া হয় এবং অবাধ্য শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়Ñ বুখারী শরীফ। হাদীসে কুদসীতে আছে, আল্লাহতা’লা এরশাদ করেছেন, প্রত্যেক নেক কাজের সওয়াব দশ গুণ হতে সাত শত গুণ পর্যন্ত আমলনামায় লেখা হয়। কিন্তু রোজা বিশেষভাবে আমারই জন্য আমি নিজেই তাঁর বদলা দান করবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, প্রত্যেক জিনিসেরই দরজা আছে আর ইবাদতের দরজা হলো রোজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি কোনো ওযর ব্যতীত রমজানের একটি রোজা ছেড়ে দিল, সে যদি সারাজীবনও রোজা রাখে, তখনো ঐ একটি রোজার ফজিলত লাভ করতে পারবে নাÑতিরমিযী শরীফ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এরশাদ করেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ব্যক্তি রোজাদারের সমতুল্য সওয়াব পাবে আর এতে রোজাদার ব্যক্তির সওয়াব কম হবে নাÑআল হাদিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, রমজানের প্রথম ১০দিন রহমতের, ২য় ১০দিন মাগফিরাতের, ৩য় ১০ দিন জাহান্নাম থেকে মুক্তির জন্যÑবায়হাকী।
করণীয় আমল সমূহ:
*অধিক পরিমাণে কলিমায়ে তায়্যিবা পাঠ করা *অধিক পরিমাণে তওবাহ ও ইস্তিগফার করা *আল্লাহপাকের নিকট বেহেস্ত পাওয়ার জন্য দোয়া করা *আল্লাহপাকের নিকট দোজখ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করা *যত অধিক সম্ভব কুরআন শরীফ পাঠ করা *কমপক্ষে তিন শতবার দুরূদ শরীফ পাঠ করা *এর উর্ধ্বে যত বেশি দুরূদ শরীফ পাঠ করা যায় তত ভাল *তাকবীরে উলার সাথে, বিশেষত জামাআতের সাথে নামাজ আদায়ের ব্যাপারে খুব বেশি যতœশীল হওয়া *তারাবীহের জন্য এশার জামাআতের পূর্বেই উপস্থিত থাকা *এতেকাফের নিয়তে অবসর সময়ে মসজিদে অবস্থান করা *সাধ্যানুযায়ী দান খয়রাত করা *খুব বেশি দোয়া করা, কেননা এই মাসে রোজাদার এর দোয়া ব্যর্থ হয় না। নিজের ঈমান আমলের দৃঢ়তা ও উম্মতের ইসলাহের জন্য দোয়া করা। (চলবে)


