মায়ানমারের ঘটনার প্রতিবাদে খেলাঘরের মানববন্ধন আজ

মায়ানমারের মুসলমান জনগোষ্ঠীর উপর অমানসিক নির্যাতন ও দেশ থেকে জোর করে বের দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মর্সূচির আয়োজন করেছে খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।    মানববন্ধনে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন সেন রায় ও সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ। (প্রেস বিজ্ঞপ্তি)