সু.খবর ডেস্ক
‘মা’ এর সম্মানে লিডিং ইউনিভার্সিটির নবনির্মিত শহিদমিনার দেখে মুগ্ধতা প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, লিডিং ইউনিভার্সিটির শহিদমিনার দেখে আমি মুগ্ধ। আমি মনে করি এর নকশাকারক বিশ্বের ৫৪টি ভাষায় ‘মা’ শব্দটির সমন্বয় ঘটিয়ে আমাদের
প্রসারিত করেছেন। এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। মায়ের প্রতি সম্মান জানিয়ে এর মূল নকশা তৈরির বিষয়টি অত্যন্ত চমৎকার হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কামালবাজারস্থ লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে নবনির্মিত শহিদমিনারের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এমন মুগ্ধতা প্রকাশ করেন।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, মা কথাটি অনেক মধুর। আর মায়ের ভাষা সব সময় সম্মানিত। সেটা যে কোন দেশের ভাষায় হোক। আমাদের মাতৃ ভাষাকে আমরা যেমন সম্মান করি তেমনই অন্য দেশের ভাষাকেও সম্মান করা উচিৎ। আর এই শহিদমিনারে সেটাই হয়েছে।
লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী।
সূত্র : সিলেট ভয়েস


