জানা যায় এই রাবার ড্যাম নির্মাণে সরকার প্রায় ৩৫ কোটি টাকা খরচ করছেন। এই প্রকল্পের কাজ শুরু হয়েছে গত বছরের জানুয়ারি মাসে। বিশ্বম্ভরপুরের প্রায় ৭ হাজার হেক্টর জমিকে অকাল বন্যা ও পাহাড়ী ঢলের ঝুঁকিমুক্ত করাই এই রাবার ড্যাম নির্মাণের মূল লক্ষ্য। কৃষি ও কৃষকের স্বার্থে নির্মিত একটি বৃহত্তম প্রকল্পের বিষয়ে শুরু থেকেই নানা অভিযোগ উঠা একেবারেই অনভিপ্রেত। আরও অনভিপ্রেত যে, অভিযোগগুলোকে সরকারি প্রতিষ্ঠানগুলোর অবজ্ঞার চোখে দেখে ঠিকাদারকে দায়মুক্ত করার প্রচেষ্টা। উত্থাপিত অভিযোগগুলোর উপর ঠিকাদারের স্বার্থকে প্রাধান্য না দিয়ে কৃষি ও কৃষকের স্বার্থের নিরিখে বিবেচনা করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাই। একই সাথে গত বৃহস্পতিবার সংঘটিত দুর্ঘটনায় আহত শ্রমিকদের সুচিকিৎসা বিধান, তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দান এবং কাজের গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানাই।
মিছাখালি রাবার ড্যাম নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারের দায়মুক্তি নয় কৃষি ও কৃষকের স্বার্থকে প্রাধান্য দিন