পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজান চৌধুরীর বাসভবনে সন্ত্রাসীদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে যুবদল
নেতা মনোয়ার হোসেন মিন্টুর পরিচালনায় ও উপজেলা বিএনপির অপরাংশের সভাপতি আওয়াল উদ্দিনের সভাপতিত্বে মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহির উদ্দীন, বিএনপি নেতা অদুদ মিয়া, উপজেলা যুবদলের সভাপতি মো. সোহেল মিয়া, সিনিয়র সহ-সভাপতি দিলোয়ার হোসেন জিয়াউর, রঞ্জিত সুত্রধর, বাবর হোসেন বাবু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন ইকবাল, সেচ্ছাসেবক দলের মুরাদ চৌধুরী, যুবদল নেতা মাহবুব ছালাম রূকন মালেক ছালিক আহমদ, বাবুল মিয়া দিলোয়ার হোসেন, শিজিল আহমদ, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, ইমরান আহমদ ও জহিরুল ইসলাম প্রমুখ।
- সুনামগঞ্জে গাড়ী চালকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়


