স্টাফ রিপোর্টার
আমেরিকার ইউনিভার্সিটি অফ টেক্সাস এট আরলিংটন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন মিথিলা চক্রবর্তী। তার থিসিসের বিষয়বস্তু ছিল “মাল্টিযর্বঃ এ লো কস্ট এপ্রোচ টু রিমোভ মাল্টিপল মেটালস এন্ড অরগানিকস ফ্রম লিচেট এন্ড ওয়েস্টওয়াটার”।
তিনি সুনামগঞ্জ জেলার প্রয়াত আইনজীবী মৃণাল কান্তি চক্রবর্তী এবং মনিকা চক্রবর্তীর বড় মেয়ে এবং প্রয়াত মনরঞ্জন চক্রবর্তী ও নারী নেত্রী দিপালী চক্রবর্তীর নাতনি।
মিথিলা চক্রবর্তী প্রয়াত মৃদুল কান্তি চক্রবর্তী, ভূমি অফিসার মিহির চক্রবর্তী ও আইনজীবী মলয় কান্তি চক্রবর্তীর ভাতিজি। মিথিলার স্বামী জয়ন্ত কিশোর চক্রবর্তীও একই বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিষয়ে ২০১৯ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। মিথিলা সকলের আশির্বাদপ্রার্থী।
- আগামী সেপ্টেম্বরে প্রাথমিকের নতুন শিক্ষকদের যোগদান
- ধর্মপাশায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


