Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
মিথ্যা মামলা দিয়ে নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

মিথ্যা মামলা দিয়ে নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে

স্টাফ রিপোর্টার
কেন্দীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উপর দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবীতে সুনামগঞ্জে সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়েছে। রোববার বেলা ১১ টায় শহরের পুরাতন বাসেস্টেশনে এই মানববন্ধন হয়।
জেলা কৃষক দলের সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিসুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকুল আলী, যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান, বিএনপি নেতা ডা.শামসুউদ্দিন।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের নেতা আসাব আলী চৌধুরী, রমজান আলী, নজরুল ইসলাম শিকদার, আব্দুল মান্নান, সফিকুল ইসলাম, বাদল মিয়া, সামায়ূন মেম্বার, তাবারক হোসেন, হাবু মিয়া, মো.শরীফ উদ্দিন, জিয়াউর রহমান আখঞ্জি, আব্দুস সালাম, আল আমিন, আবুল কালাম, শাহজাহান মিয়া, রাশীদ মাস্টার, মো.কালন মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দাবী করেন বিএনপি, কৃষক দল, যুবদলসহ সকল নেতাকর্মীদের ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানি করছে সরকার। এসব মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।