Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
মিরপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল ওহাবকে সংবর্ধনা প্রদান – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

মিরপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল ওহাবকে সংবর্ধনা প্রদান

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় একই পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল ওহাবকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (১৩ নভেম্বর) বিকেলে মিরপুর পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ৭নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন মিরপুর পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ হরমুজ আলী।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আফরোজ আলীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মিরপুর পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল খালিক, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, মিরপুর পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা, যুক্তরাজ্য প্রবাসী সাহাব আলী, সাংবাদিক অমিত দেব, ইউপি সচিব আবদুল হান্নান, ইউপি সদস্য মোস্তাক আহমদ, খলিলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুল হক, উপ প্রচার সিরাজ উদ্দিন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফিজ উদ্দিন, সহসভাপতি আবদুর রহিম, হাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুগ্ম সম্পাদক আবদুন নূর, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ নেতা মামুন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুহি উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক জালাল মিয়া, উপজেলা যুবলীগের সদস্য টিটু মিয়া, মিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজাদ খান, মিরপুর জামে মসজিদের মোতাওল্লী নুরুল ইসলাম, নজিপুর জামে মসজিদের মোতাওল্লী বাদশা মিয়া, মিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান, মিরপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল কাহার, ব্যবসায়ী আবদুস সালাম, যুবলীগ নেতা আশরাফ আলী, ছুরুত আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুফি মিয়া প্রমুখ।
এসময় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ও সংবর্ধিত অতিথিকে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।