জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন চারশত স্বেচ্ছাসেবী নিয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন হাওরে কৃষকদের ধান কেটে দিচ্ছেন। শুক্রবার সকাল থেকে ইউনিয়নের জামাইকাটা হাওর, হাপাতির হাওরসহ বিভিন্ন হাওরে নয়টি স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে স্বেচ্ছাশ্রমে শ্রমিক সংকটে পাকাধান নিয়ে বিপাকে পড়া অসহায় কৃষকের ধানকেটে দিয়েছেন।
মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান, করোনাভাইরাস সংক্রমনে মীরপুর ইউনিয়নের বিভিন্ন হাওরে ধান কাটার শ্রমিক সংকট রয়েছে। অকাল বন্যা ও রয়েছে নানা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। তাই আমি ইউনিয়নের তরুণ স্বেচ্ছাসেবকদের নিয়ে ৯টি ওয়ার্ডে টিমের মাধ্যমে ধান কাটার কাজ শুরু করি। হাওরের ধান উত্তোলনের আগ পর্যন্ত স্বেচ্ছাসেবকদের ধান কাটার কাজ চলবে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, জনপ্রতিনিধি হিসেবে মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বেচ্ছাসেবকদের নিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় কাজ করছেন।সকলের প্রচেষ্টায় আমরা হাওরের পাকাধান ঘরে তুলতে চাই।
- দিরাইয়ে ১৫শ পরিবারে ত্রাণ ও থানা পুলিশকে পিপিই দিলেন জয়া সেনগুপ্তা
- তাহিরপুরে অসহায়দের পাশে বাদাঘাট কালচারাল সোসাইটি


